Visit Youtube Visit Our Youtube Channel!
Latest Post:👉
Loading......Wait...... Please..........
×
Use of Have to/ has to = তে হবে
এর ব্যাবহার এখন Newspaper Portal এ

"Have to" একটি সাধারণ ইংরেজি বাক্য গঠন যা বাধ্যতা বা কোনো কাজ করার প্রয়োজনীয়তা বা দায়িত্ব প্রকাশ করে। এটি মূলত কোনো কিছু করার বাধ্যবাধ কতা, বাধা, অথবা নিয়মের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত present বা future tense-এ ব্যবহার করা হয়, তবে কখনো কখনো past tense-এও ব্যবহৃত হতে পারে।

ব্যবহারের ক্ষেত্রে : 👉 বাংলা বাক্যের শেষে “ তে হবে ” থাকলে have / has to ব্যবহার করে English sentence তৈরি করতে হয়।

Structure: 👉 subject + have / has + to + verb (present form) + extension

Pronoun Setting:👉 Subject যদি he, she, it, this, that, singular noun, uncountable noun হয় তাহলে auxiliary verb Has হয় , বাকি সকল ক্ষেত্রে Have হয়।

Example:

  • আমাকে প্রতিদিন Bangla potrika পড়তে হয়। - I have to read the Bangla potrika every day.
  • আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে – I have to be established in my life.
  • তাকে পৃথিবী সম্পর্কে জানতে হবে – He has to know about world.
  • তোমাকে ইংরেজীতে কথা বলতে হবে – You have to speak English.
  • আমাকে প্রতিদিন newspaper portal-এ খবর আপডেট দেখতে হয়। - I have to check news updates on the newspaper portal every day.
  • তাকে English paper-এ প্রতিবেদন জমা দিতে হয়। He has to submit a report to the English paper.
  • সারাকে education paper-এ অংশ নিতে হলে বেশি পড়াশোনা করতে হবে। - Sara has to study more to get featured in the education paper.
  • তোমাকে টাকা উপার্জন করতে হবে – You have to earn money.
  • আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে – I have to get up early in the morning.
  • তোমাকে গাড়ি চালানোর সময় সাবধান হতে হবে – You have to careful in driving sit.
  • আমাদেরকে এখন যেতে হবে – We have to go now.
  • সারাকে পরীক্ষার জন্য অনেক পড়াশুনা করতে হবে – Sara has to study hard for exam.
  • তোমাকে English paper-এর vocabulary section প্রতিদিনপড়তে হবে। - You have to read the vocabulary section of the English paper every day.
  • তাকে তার পিতামাতার কথা মেনে চলতে হবে – He has to obey his parents.
  • তোমাকে newspaper portal থেকে শিক্ষা বিষয়ক খবর পড়তে হবে। - You have to read educational news from the newspaper portal.

×
Spoken English : Am to/ is to/ are + to = তে হয়
এর ব্যাবহার এখন Newspaper Portal এ

English এ am to, is to, are to কে ” Obligation বা বাধ্যবাধকতা ” বলা হয়। বাংলাতে আমরা খুব সহজে কিছু কথা বলে থাকি, যেমনঃ আমাকে সেখানে যেতে হয়, তাকে কাজটি করতে হয় ইত্যাদি

ব্যবহারের ক্ষেত্রে : 👉 বাংলা বাক্যের শেষে “ তে হয় ” থাকলে am to/ is to/ are to ব্যবহার করে English sentence তৈরি করতে হয়।

Structure: 👉 subject + am/ is/ are + to + verb (present form) + extension

Pronoun Setting:👉 Subject যদি he, she, it, this, that, singular noun, uncountable noun হয় তাহলে auxiliary verb is হয় ,I থাকলে am এবং বাকি সকল ক্ষেত্রে Are হয়।

Example:

  • আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় – I am to go to office every day.
  • আমি প্রতিদিন newspaper portal থেকে খবর পড়তে হয়।– I am to read the news from the newspaper portal every day.
  • তোমাকে প্রতি সকালে ইংরেজী potrika পড়তে হয়। – You are to read the english potrika every morning.
  • তাকে রান্না করতে হয় – She is to cook.
  • আমাকে আমার পরিবারের দেখাশুনা করতে হয় – I am to look after my family.
  • আমাদেরকে নিয়মিত পড়ালেখা করতে হয় – We are to study regularly.
  • আমাদের আগামীকাল English paper-এ পরীক্ষার প্রস্তুতি নিতে হয়।– We are to prepare for the exam in the English paper tomorrow.
  • আমাকে বাজারে যেতে হয় – I am to go to market.
  • তাদেরকে চাকরি খুঁজতে হয় – They are to search a job.
  • আমাদেরকে কম্পিউটার শিখতে হয় – We are to learn computer.
  • আমাকে প্রতিদিন Bangla paper পড়তে হয়। – I am to read the Bangla paper every day.
  • তোমাকে প্রতিদিন newspaper portal-এ login করতে হয়।–You are to log in to the newspaper portal every day.
  • তাকে তার শিক্ষকের কথা মেনে চলতে হয় – He is to obey his teacher.
  • একজন সচেতন নাগরিক হিসাবে আমাকে দেশের আইন মেনে চলতে হয় – As a conscious citizen I am to abide the rules of country.

 

Education and knowledge : "শিক্ষা ও জ্ঞান সেই আলো, যা যত ছড়িয়ে পড়ে, পৃথিবী তত আলোকিত হয়।"

×
Correct use of Get || Get এর ব্যবহার Get = Understand (বুঝতে পারা)
এর ব্যাবহার এখন Newspaper Portal এ

Spoken English: Get = Understand (বুঝতে পারা) কোন একটি বিষয় সম্পর্কে বুঝতে পেরেছি (Understand) এমন অর্থে Get এর ব্যবহার করা হয়। (i) I got it. আমি বুঝতে পেরেছি. (ii) Could you get it? আপনি কি বুঝতে পেরেছেন?

ব্যবহারের ক্ষেত্রে : 👉 বুঝতে পারা অর্থে understand এর পরিবর্তে আমরা get ব্যবহার করতে পারি।

Structure: 👉 Subject + get + object.

Pronoun Setting:👉 Tense অনুসারে get এর পরিবর্তন হবে, অর্থাৎ সকল Tense এ ব্যবহার হয়। সুতরাং Tense অনুসারে বিভিন্ন ধরণের Example sentence দেখান হয়েছে।

  • Have you got it? – তুমি এটা বুঝেছ?
  • Got it? – বুঝেছি?
  • I don’t get her mind – আমি তার মন বুঝিনা ।
  • আমি আজকের Bangla paper-টি বুঝতে পারছি না, খুব জটিল লেখা। - I can’t get today’s Bangla paper, it’s written very complicated.
  • Don’t get me wrong – আমাকে ভুল বুঝনা।
  • I am trying to get her – আমি তাকে বুঝার চেষ্টা করছি।
  • He didn’t get him wrong – সে তাকে ভুল বঝেনি।
  • সে newspaper portal-এ সব খবর বুঝতে পারবে না। - He can’t get all the news on the newspaper portal.
  • I didn’t get your question – আমি আপনার প্রশ্ন বুঝিনি।
  • She got me wrong – সে আমাকে ভুল বুঝেছিল।
  • তোমাকে potrika-তে যা লেখা আছে তা ভালোভাবে বুঝতে হবে। - You have to get what is written in the potrika clearly.
  • I can’t get this lesson – আমি এই অধ্যায়টি বুঝতে পারিনা।
  • তোমাকে potrika-তে প্রকাশিত খবরগুলোর মর্ম বুঝতে হবে। - You need to get the essence of the news published in the potrika.
  • You never try to get me – তুমি আমাকে কখনই বুঝা চেষ্টা করনা।
  • তুমি newspaper portal-এ পড়া বিশেষ নিবন্ধটি বুঝতে পারছো তো? - Are you getting the special article you read on the newspaper portal?
  • Use of Am / is / Are + Supposed to = কিছু করার কথা / আছে এর ব্যাবহার এখন Newspaper Portal এ

    English এ "Am / is / are + supposed to" কে "Obligation" বা "বাধ্যবাধকতা" বলা হয়।

    বাংলায় আমরা খুব সহজে কিছু কথা বলে থাকি, যেমনঃ

    • আমার কাজটি করার কথা ,
    • তার কাজটি করার কথা ,
    • তোমার এখানে আসার কথা ইত্যাদি।

    কিন্তু ইংরেজিতে এই ধরনের বাক্য তৈরি করতে গেলে আমরা প্রায়ই কিছুটা বিভ্রান্ত হয়ে যাই। তবে চিন্তা নেই, ইংরেজি বাক্যগুলো তৈরি করতে খুব সহজ একটি নিয়ম আছে। ইংরেজিতে এই ধরনের বাক্যগুলো তৈরির জন্য Am / is / are এর সাথে "supposed to" যোগ করলেই হয়ে যাবে।

    এটি জানার পর, আমরা সহজেই প্রতিদিনের ইংরেজি কথোপকথনে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারব। চলুন, এখন দেখে নি কিভাবে সহজে এই বাক্যগুলো ইংরেজিতে তৈরি করা যায়।

    • আমি আজকের Bangla paper পড়ার কথা ছিল। - I am supposed to read today’s Bangla paper.
    • আমার আজ ঢাকা যাওয়ার কথা - I am supposed to go to Dhaka.
    • আমার আজ বাড়ি যাওয়ার কথা - I am supposed to go to the house.
    • তুমি আমার জন্য অপেক্ষা করার কথা - You are supposed to wait for me.
    • সে newspaper portal-এ আজকের খবর আপলোড করার কথা ছিল। - He is supposed to upload today’s news on the newspaper portal.
    • আমার কাজটি করার কথা - I am supposed to do the work.
    • তাকে উচ্চ শিক্ষার জন্য জাপান যাওয়ার কথা - He is supposed to go to Japan for higher study.
    • তোমার ইংরেজীতে কথা বলার কথা আছে - You are supposed to speak English.
    • তাহারা ওই কাজটি করার কথা - They are supposed to do that work.
    • ছাত্র ছাত্রীরা এই নিয়মটি অনুসরণ করার কথা - Students are supposed to follow this rule.
    • রফিক আজ বিদেশে যাওয়ার কথা - Rafiq is supposed to go abroad today.
    • আজ বৃষ্টি হওয়ার কথা আছে - It is supposed to rain today.
    • সে প্রতিদিন potrika পড়ার কথা ছিল। - He is supposed to read the potrika every day.
    • আজ আমার সাথে তোমার দেখা হওয়ার কথা - You are supposed to meet me today.
    • আমাদের এই সপ্তাহে ঢাকায় যাওয়ার কথা - We are supposed to go to Dhaka this week.
    • তোমার খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার কথা - You are supposed to get a job very soon.
    • আমার আজ নতুন কিছু শেখানোর কথা - Today I am supposed to teach something new.
    • আমার প্রতিশোধ নেওয়ার কথা - I am supposed to take revenge.
    • তোমার লাইব্রেরিতে চুপ থাকার কথা - You are supposed to be silent in the library.
    • তোমার সচেতন হয়ে গাড়ি চালানোর কথা - You are supposed to drive the car carefully.
    • তোমাদের আজকের potrika পড়ার কথা ছিল। - You are supposed to read today’s potrika.
    • নুরের আজ তার বন্ধুর সাথে দেখা করার কথা আছে - Nur is supposed to meet with her friend today.
    • তোমার বাবাকে ডাক্তার দেখানোর কথা আছে - You are supposed to visit the doctor with your father.
    • সকল কর্মচারীদের সময়মত মিটিং এ উপস্থিত হওয়ার কথা - All of the employees are supposed to attend today’s meeting.

    Get ready – something amazing is coming soon! Big news: Our latest content is almost here! Coming soon – a new content to wow you!

    ×
    Use of Was / were + supposed to এর ব্যাবহার এখন Newspaper Portal এ
    অতীতে কোনো কাজ করার প্রত্যাশা বা পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

    "Was / were + supposed to" এর ব্যবহার ইংরেজিতে একটি নির্দিষ্ট সময় বা পরিস্থিতিতে কিছু করার প্রত্যাশা বা বাধ্যবাধকতা প্রকাশ করার জন্য হয়।

    যখন was/were + supposed to ব্যবহার করা হয়, তখন আমরা বলছি যে, অতীতে কোনো কাজ করা বা হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি বা করা হয়নি। এটি সাধারণত কোনো প্রয়োজনীয়তা, আশা বা দায়িত্ব নির্দেশ করে যা অতীতে পূর্ণ হয়নি।

    এটি "Am / is / are + supposed to" এর অতীতকালের রূপ। উদাহরণস্বরূপ:
    • I was supposed to meet her yesterday. (আমার কাল তাকে দেখা করার কথা ছিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি।)
    • They were supposed to finish the project last week. (তাদের গত সপ্তাহে প্রকল্পটি শেষ করার কথা ছিল।)

    প্রথমে এর ব্যবহার বুঝে নেওয়া যাক:

    Was / were + supposed to অতীতে কোনো কাজ করার প্রত্যাশা বা পরিকল্পনা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
    Was ব্যবহৃত হয় একবচন (I, he, she, it) জন্য এবং were ব্যবহৃত হয় বহুবচন (they, we, you) বা একবচন (I) এর সাথে।


    Example:
    1. I was supposed to go to the party, but I felt sick. (আমার পার্টিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।)
    2. She was supposed to call me last night, but she forgot. (তার গত রাতে আমাকে ফোন করার কথা ছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল।)
    3. They were supposed to arrive at 10 AM, but their flight was delayed. (তাদের ১০ টায় আসার কথা ছিল, কিন্তু তাদের ফ্লাইট দেরি হয়ে গিয়েছিল।)
    4. আমি আজকে newspaper portal-এ নতুন নিবন্ধ পোস্ট করার কথা ছিল। I am supposed to post a new article on the newspaper portal today.
    5. We were supposed to finish the work by Friday, but we didn’t. (আমাদের শুক্রবারের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি।)
    6. He was supposed to help me with the project, but he didn’t. (তার প্রকল্পে আমাকে সাহায্য করার কথা ছিল, কিন্তু সে সাহায্য করেনি।)
    7. I was supposed to meet her at the café, but I got stuck in traffic. (আমার তাকে ক্যাফেতে দেখার কথা ছিল, কিন্তু আমি ট্রাফিকে আটকে গিয়েছিলাম।)
    8. You were supposed to submit the assignment yesterday. (তোমার কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল।)
    9. They were supposed to clean the house, but they didn’t do it. (তাদের ঘর পরিষ্কার করার কথা ছিল, কিন্তু তারা সেটা করেনি।)
    10. We were supposed to leave at 6 AM, but we woke up late. (আমাদের ৬ টায় বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেরিতে উঠেছিলাম।)
    11. You are supposed to submit the report in the Bangla paper tomorrow. তোমাকে আগামীকাল Bangla paper-এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
    12. She was supposed to attend the meeting, but she had another appointment. (তার মিটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার অন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল।)

    something amazing is coming soon! Big news: Our latest Tech News is almost here! Coming soon – a new Page to wow you!

    ×
    (Fiverrr) ও আপওয়ার্ক (UpWork) কীভাবে কাজ করে ?
    এর বিস্তারিত এখন Newspapers Portal এ

    বর্তমানে Fiverr , upwork , Freelancer.com এর মতো আরো কয়েকটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (Freelancing Marketplace) প্লাটফর্মের মধ্যে রয়েছে :

  • ১। আপওয়ার্ক (Upwork)
  • ২। ফাইভার (Fiverr)
  • ৩। ফ্রিল্যান্সার ডট কম (Freelancer.com)
  • ৪। পিপল পার আওয়ার (People Per Hour)
  • ৫। নাইনটি নাইন ডিজাইনস (99designs)
  • ৬। গুরু ডটকম (Guru.com)
  • ৭। বিল্যান্সার (Belancer)

  • কোনটি ভালো? Fiverr নাকি Upwork

    ফাইভার (Fiverrr) ও আপওয়ার্ক (UpWork) এর কার্যপদ্ধতির মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। ফাইভার এর যেকোনো সেবার অফারকে গিগ বলা হয়। ফ্রিল্যান্সারগণ গিগ পোস্ট করেন এবং গ্রাহকগণ সেখান থেকে তাদের পছন্দনীয় গিগ বেছে নেন। অর্থাৎ ফাইভারে গ্রাহকগণই তাদের ইচ্ছানুযায়ী ফ্রিল্যান্সার বেছে নেন। তবে ফাইভারে বায়ার চাইলে জব পোস্ট করতে পারেন যেখানে ফ্রিল্যান্সাররা বিড করতে পারেন।


    আপওয়ার্কে ( Upwork ) ফ্রিল্যান্সারগণ তাদের প্রোফাইলে নিজেদের কাজ, অভিজ্ঞতা এসব তুলে ধরেন। গ্রাহকগণ তাদের যে কাজের জন্য ফ্রিল্যান্সার আবশ্যক তার বিবরণ দিয়ে মূলত জব পোস্ট করেন। ফ্রিল্যান্সাররা কাজের তালিকা থেকে নিজেদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে কাজের জন্য প্রপোজাল পাঠান। ক্লায়েন্টরা আগ্রহী ফ্রিল্যান্সারের তালিকা থেকে তাদের পছন্দের এক বা একাধিকজনকে নির্বাচন করে চুক্তিবদ্ধ হন। আবার গ্রাহকগণ চাইলে কোনো ফ্রিল্যান্সারকে কাজের জন্য ইনভাইটেশনও পাঠাতে পারেন।


    মূল পার্থক্য কোথায়?

    ফাইভার (Fiverr) এ আপনি সেলার হিসেবে পরিচিত হবেন। ধরুন আপনি আপনার ড্রেস কিনতে চান। কোন একটি দোকানে গেলে অনেক রকমের ড্রেস বিভিন্ন ডিজাইনের ড্রেস দেখতে পাবেন , সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ড্রেস দাম অনুযায়ী দেখে কিনে নেন। ফাইভারের ব্যাপারটিও অনেকটা সেরকমই।

    অর্থাৎ আপনি আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন কাজের প্যাকেজ ফাইভারে দিয়ে রাখতে পারেন যাকে Fiverr এঁর ভাষায় গিগ বলা হয় অর্থাৎ ফাইভার এর যেকোনো সেবার অফারকে গিগ বলা হয়। । সেখানে আপনার কাজের রেট, আপনি কী কী কাজ করবেন, আপনি কী কী সুবিধা দেবেন এই সকল তথ্য দিয়ে সেটিকে পোস্ট করেন। অনেকটাই বিজ্ঞাপনের মতো করে। বায়াররা এসব প্যাকেজ থেকেই নিজেদের সুবিধামত প্যাকেজ অর্ডার করেন। এই প্যাকেজকেই ফাইভারে গিগ হিসেবে ডাকা হয়। অর্থাৎ ফাইভারে আপনার দক্ষতা বা কাজকে আলাদা একটি প্যাকেজ হিসেবে দেখানো হয় এবং এর মাধ্যমেই আপনি আয় করতে পারেন।

    অপরদিকে আপওয়ার্ক (Upwork) এখানে সম্পূর্ণই আলাদা। আপওয়ার্কে বরং ক্লায়েন্টরাই তাদের কোন কাজটি দরকার সে বিষয়ে পোস্ট করেন। ফ্রিল্যান্সারদের এসব কাজের বিস্তারিত জেনে আগে ঠিক করতে হয় যে ক্লায়েন্টের সকল শর্ত পূরণ করে সঠিকভাবে কাজটি করতে পারবে কিনা। এরপর বিড করতে হয়। বিড বলতে কে কতটা কমে সেই কাজটি কতটুকু সুবিধা দিয়ে করতে পারবে সেটি প্রপোজাল হিসেবে দেয়া। এখান থেকে ক্লায়েন্ট নিজের সুবিধা অনুযায়ী যে কাউকে তার কাজটি করতে দিতে পারেন। অর্থাৎ আপওয়ার্কের কাজ পাওয়ার ধরণটি ফাইভার থেকে পুরোপুরি আলাদা।

    রিজিকের চারটি স্তরের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর | ইসলামিক দৃষ্টিতে রিজিক

    রিজিকের চারটি স্তরের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর | ইসলামিক দৃষ্টিতে রিজিক | Web Tech Info
    Profile Image

    ✅ রিজিকের চারটি স্তর: ইসলামের আলোকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর

    ইসলামে রিজিক বলতে শুধু পার্থিব সম্পদকেই বোঝায় না, বরং এর মধ্যে আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত। শারীরিক ও মানসিক সুস্থতা, ভালো জীবনসঙ্গী ও নেক সন্তান, এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টিও রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং, রিজিক শুধুমাত্র বস্তুগত বিষয় নয়, বরং এটি একটি ব্যাপক ধারণা যা পার্থিব ও অপার্থিব উভয় দিককে অন্তর্ভুক্ত করে।

    রিজিক (رزق) বলতে আমরা শুধুমাত্র, রিজিক অর্থ-সম্পদকেই বুঝে থাকি। রিজিক (رزق) কেবলমাত্র অর্থ-সম্পদ নয়; এটি একটি বিস্তৃত ধারণা—যার ভেতর রয়েছে পার্থিব চাহিদা, আত্মিক প্রশান্তি, সুস্বাস্থ্য ও সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিনের জীবনে রিজিকের প্রকৃত উপলব্ধি তাকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে পরিচালিত করে।

    ইসলামিক দৃষ্টিকোণ থেকে রিজিকের চারটি স্তর হলো: সর্বনিম্ন স্তর হলো পার্থিব সম্পদ, যেমন টাকা-পয়সা, অর্থ, ও সম্পদ। সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হলো পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান লাভ করা। আর পরিপূর্ণ স্তর হলো মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা।


    রিজিকের স্তরগুলো হলো:
  • ✅ নিম্নতম স্তর: টাকা-পয়সা, অর্থ-সম্পদ।
  • ✅ সর্বোচ্চ স্তর: শারীরিক ও মানসিক সুস্থতা।
  • ✅ সর্বোত্তম স্তর: পুণ্যবান স্ত্রী ও নেক সন্তান।
  • ✅ পরিপূর্ণ স্তর: মহান আল্লাহর সন্তুষ্টি।

  • 🌿 ১. সর্বনিম্ন স্তর – টাকা-পয়সা, অর্থ-সম্পদ। বা হালাল উপার্জন (Halal Income)

    রিজিকের যাত্রা শুরু হয় হালাল উপার্জনের মাধ্যমে—এটি একান্তই মৌলিক, কিন্তু ইসলামের দৃষ্টিতে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া অন্য কোনো স্তর পূর্ণতা পায় না। বৈধ ও পবিত্র উপায়ে জীবিকা অর্জন শুধু দুনিয়ার প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, বরং এটি একটি ইবাদত। একজন মুসলিম যখন সৎপথে পরিশ্রম করে উপার্জন করেন, তখন তার খাবার, পোশাক, পরিবারে ব্যয়—সবই ইবাদতের রূপ ধারণ করে। আল্লাহ তাআলা বলেন:


    “হে রাসূলগণ! তোমরা হালাল ও পবিত্র জীবিকা গ্রহণ করো এবং সৎকর্ম করো।” (সূরা আল-মুমিনুন: ৫১)

    হালাল রিজিক না হলে জীবনে বরকত আসে না, ইবাদতে স্থিরতা থাকে না, এমনকি দোয়ারও গ্রহণযোগ্যতা ব্যাহত হয়। তাই এটি রিজিকের ভিত্তি, যা মজবুত না হলে বাকি স্তরগুলো ধ্বসে পড়তে পারে।

    রিজিকের ভিত্তি হলো হালাল উপার্জন।
    ✅ বৈধ উপায়ে জীবিকা অর্জন একজন মুসলিমের জন্য ফরজ।
    📖 “হে রাসূলগণ! তোমরা হালাল খাদ্য গ্রহণ করো এবং সৎ কাজ করো।” (সূরা আল-মুমিনুন: ৫১)

    মূল বার্তা:
    হারাম রিজিকে কখনো বরকত থাকে না। হালাল উপার্জনই সকল উঁচু স্তরের ভিত্তি।


    💖 ২. মধ্য স্তর – নেক জীবনসঙ্গী ও সন্তান (Pious Spouse & Children)

    সত্যিকারের রিজিক শুধু ধন-সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং একজন মানুষ যদি এমন জীবনসঙ্গী ও সন্তান লাভ করেন, যারা তাকওয়াবান, দয়ালু ও দ্বীনদার, তবে তা এক অনন্য নিয়ামত। ইসলাম পরিবারকে একটি প্রশান্তির কেন্দ্র হিসেবে গণ্য করে, যেখানে স্বামী-স্ত্রীর মাঝে থাকে পরস্পরের জন্য দয়া, সম্মান ও আল্লাহভীতি। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন:

    “আর তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।” (সূরা আর-রূম: ২১)

    নেক জীবনসঙ্গী ও সন্তান শুধু দুনিয়ার সুখই নয়, বরং আখিরাতের জন্যও সাওয়াবের সোপান। তারা হয়ে ওঠে সদকায়ে জারিয়া—যাদের ভালো আমলের সওয়াব মৃত্যুর পরও চলতে থাকে।

    ✅ ধর্মভীরু জীবনসঙ্গী ও নেক সন্তান একজন মানুষের মানসিক ও আত্মিক রিজিকের অন্যতম উৎস।
    📜 “তোমরা তাকওয়াবান নারীদের বিবাহ করো—তাতে কল্যাণ আছে।” (সহিহ বুখারি)

    মূল বার্তা:
    এই স্তরে পৌঁছানো মানে পরিবারে শান্তি, পরকালীন উপকার এবং সৎ পথে চলার পরিবেশ।

    🌟 ৩. উচ্চ স্তর – সুস্বাস্থ্য, হৃদয়ের প্রশান্তি ও তাকওয়ার রিজিক (Good Health)

    এই স্তরের রিজিক হচ্ছে অন্তরের প্রশান্তি, আত্মার স্থিরতা এবং আল্লাহভীতি বা তাকওয়া। অনেক ধনী ব্যক্তি অর্থে পূর্ণ হলেও অন্তরে শান্তি পান না। পক্ষান্তরে একজন দরিদ্র মুসলিম যদি আল্লাহর উপর ভরসা করে চলেন, তবে তার অন্তরে শান্তি বিরাজ করে।

    আবার, মানুষের জীবনে এমন কিছু নিয়ামত আছে, যেগুলোর আসল মূল্য অনেকেই বুঝতে পারে না যতক্ষণ না তা হারিয়ে যায়। সুস্বাস্থ্য ঠিক তেমনই এক অদৃশ্য রিজিক—যা একদিকে দেহকে কর্মক্ষম রাখে, অন্যদিকে আত্মাকে প্রশান্ত রাখে। ইসলামে ভালো স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম, কারণ ইবাদত, রিজিকের জন্য পরিশ্রম, পরিবারে দায়িত্ব পালন—সবকিছুই নির্ভর করে শরীর ও মনের সুস্থতার উপর।

    “যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেবেন এবং তাকে অকল্পনীয় দিক থেকে রিজিক দান করবেন।” — (সূরা তলাক, ৬৫:২-৩)

    নবী করীম (ﷺ) বলেছেন,

    “দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত — স্বাস্থ্য ও অবসর।” (সহিহ বুখারি: ৬৪১২)

    এমন সুস্বাস্থ্যই একজন মুমিনের জন্য এক মহামূল্যবান রিজিক, যা তাকে দুনিয়া ও আখিরাত—উভয়ের কল্যাণে সক্রিয় রাখে।


    ✅ সুস্থতা এমন একটি নিয়ামত, যা প্রতিদিনের জীবনকে সহজ ও ফলপ্রসূ করে তোলে।
    📜 হাদিসে আছে: “যার কাছে পরিপূর্ণ স্বাস্থ্য, নিরাপত্তা এবং দৈনিক রিজিক আছে—সে যেন দুনিয়ার সমস্ত সুখ পেয়ে গেছে।” (তিরমিজি: ২৩৪৬)



    মূল বার্তা:
    সুস্বাস্থ্য মানুষকে ইবাদত, উপার্জন ও নেক কাজের জন্য শক্তি দেয়।


    🕋 ৪. সর্বোচ্চ স্তর – আল্লাহর নৈকট্য (Closeness to Allah)

    রিজিকের চূড়ান্ত ও সর্বোচ্চ রূপ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা—যেখানে একজন মুমিন আত্মশুদ্ধি, ইবাদতে একাগ্রতা এবং অন্তরের তাকওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা লাভ করে।

    এটি এমন একটি স্তর, যা কেবল দুনিয়ার প্রাপ্তিতে সীমাবদ্ধ নয়; বরং আত্মার প্রশান্তি ও চিরন্তন মুক্তির চাবিকাঠি। যখন একজন মানুষ দুনিয়ার মোহ, গুনাহ ও অহংকার থেকে নিজেকে মুক্ত করে দেয় এবং সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়—তখন সে এই শ্রেষ্ঠ রিজিকের যোগ্যতা অর্জন করে।

    📖 আল্লাহ তাআলা ইরশাদ করেন:
    “যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের রাস্তা তৈরি করে দেন এবং অচিন্তনীয় উৎস থেকে তার রিজিক প্রদান করেন।” (সূরা আত-তালাক: আয়াত ২-৩)

    “যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্য রয়েছে জান্নাতের উচ্চতর মকান... এবং তারা সেখানে চিরকাল থাকবে — এটা আল্লাহর প্রতিশ্রুতি।” — (সূরা কাহফ, ১৮:১০৭–১০৮)
    এই স্তরে পৌঁছানো মানে হলো:
    • দুনিয়ার মোহভ্রান্ততা থেকে মুক্তি,
    • অন্তরে সবসময় আল্লাহর ভয় ও ভালোবাসা থাকা
    • আত্মিক প্রশান্তি অর্জন এবং
    • এমন এক সফলতা, যা দুনিয়া ও আখিরাতে উভয় জগতেই কল্যাণ নিশ্চিত করে।
    • এমন রিজিকই আসল সফলতা—যা ধন-সম্পদের তুলনায় অনেক বেশি মূল্যবান, এবং যার ফল অনন্ত জীবনে ফসল হয়ে ফিরে আসে।

    মূল বার্তা:
    আল্লাহর নৈকট্যই প্রকৃত রিজিক, যা আত্মার প্রশান্তি ও চিরন্তন সফলতা দেয়।

    🧠আরও একটি রিজিকের স্তর রয়েছে- জ্ঞানের রিজিক — আত্মার খাদ্য

    এটি হলো বোধশক্তি, জ্ঞান, হিদায়াহ বা সঠিক পথের দিকনির্দেশনা। আল্লাহ কাউকে যখন ভালো চান, তখন তাঁকে দ্বীনের জ্ঞান দান করেন।

    “আল্লাহ যাকে কল্যাণ চান, তাকে দ্বীনের ফিকহ দান করেন।” — (সহিহ বুখারি ও মুসলিম)

    এই রিজিক একজনকে শুধু খাওয়া-পরা নয়, বরং জীবনের সঠিক দিক বেছে নিতে সাহায্য করে। এটা দৈহিক রিজিকের চেয়ে উচ্চতর ও মূল্যবান।


    ✅ উপসংহার

    রিজিকের স্তরগুলো বুঝলে বোঝা যায়—আসল রিজিক কেবল দুনিয়ার ধনসম্পদ নয়, বরং সঠিক আমল, আত্মিক উন্নতি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই মুসলমানের উচিত রিজিকের এই চারটি স্তরের প্রতিটির প্রতি যত্নবান হওয়া।



    জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ আমাদের প্রভাবিত করে। আলোকিত করে। প্রযুক্তি আর জ্ঞানের সেই অসীম সম্ভাবনা আমাদের প্রতিদিনের জীবনকে নতুন করে গড়ে তোলে। Web Tech Info- এর লক্ষ্য, এই আলোকে পাঠকের কাছে পৌঁছে দেয়া । সেই লক্ষেই সব কিছু, এক জায়গায়—বাংলায়।
    ✅ আশা করি,
    এরকম আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের
    "Web Tech Info ব্লগ সাইটটি"

    Follow দিয়ে রাখুন অথবা হোম পেজটি বুকমার্ক করে রাখতে পারেন।

    Admin Photo Admin পরিচিতি

    জাকির হোসেন একজন প্রযুক্তি বিষয়ক ব্লগার, কনটেন্ট নির্মাতা ও ওয়েব ডেভেলপার। তিনি প্রযুক্তি, অনলাইন আয়, ডিজিটাল নিরাপত্তা, ব্লগিং এবং এসইও বিষয়ক লেখা নিয়ে ZakirZone.com ব্লগ পরিচালনা করছেন ২০১৫ সাল থেকে।


    • সম্পাদক ও প্রকাশক: Web Tech Info এর পক্ষে Md Zakir Hossain
    • অভিজ্ঞতা: ১০+ বছর 🔍 ব্লগিং ও 💻 ফ্রিল্যান্সিং
    • লক্ষ্য: বাংলাভাষী পাঠকদের জন্য মানসম্মত প্রযুক্তিগত কনটেন্ট সরবরাহ করা

    📧 যোগাযোগ: contact@zakirzone.com
    🌐 ওয়েবসাইট: www.zakirzone.com


    🎯 আমার অন্যতম লক্ষ্য হচ্ছে 💚 নতুন কিছু শেখা এবং সেই জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার করা। আমি বিশ্বাস করি, শেখার কোনো শেষ নেই — আর তথ্য শেয়ার করার মাধ্যমে আমরা একে অপরের উন্নয়নে অবদান রাখতে পারি।

    আমার অভিজ্ঞতা ও আগ্রহকে কাজে লাগিয়ে আমি ZakirZone.com ব্লগটিকে একটি তথ্যবহুল ও মানসম্মত প্ল্যাটফর্মে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করছি। এখানে আমি মূলত প্রযুক্তি, অনলাইন আয়, ব্লগিং, ডিজিটাল নিরাপত্তা, ফ্রিল্যান্সিং, এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক প্রাকটিক্যাল ও বাস্তবভিত্তিক গাইড, পরামর্শ ও টিপস প্রকাশ করে থাকি।

    আমার লক্ষ্য শুধু লেখা নয়, বরং এমন কনটেন্ট তৈরি করা যা একজন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে নতুন ব্লগার বা প্রযুক্তি উৎসাহী ব্যক্তি কার্যকরভাবে কাজে লাগাতে পারেন। তথ্যের সত্যতা, প্রয়োগযোগ্যতা এবং সহজবোধ্য উপস্থাপনাই আমার ব্লগের প্রধান বৈশিষ্ট্য।

    "সহজ বাংলায় জ্ঞানের মাধ্যমে জীবনে পরিবর্তন আনুন 💡"

    স্বত্ব ©️ Web Tech Info | সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন | সকল স্বত্ব সংরক্ষিত।

    👉 Post a Comment 💬 এখানে লিখে আপনার মতামত দিতে পারেন, আমরা শুনতে আগ্রহী! ..... 📝

    0 Comments

    ◀️ ফিরে যান
    লোড হচ্ছে...
    💡 Web Tech Info – বাংলায় প্রযুক্তি, শিক্ষা, ক্যারিয়ার ও অনলাইন ইনকাম বিষয়ক বিশ্বস্ত ব্লগ
    শিখুন, আয় করুন ও এগিয়ে যান।
    বাংলায় সহজ ভাষায় টেক টিপস, অনলাইন আয়ের গাইড ও ক্যারিয়ার পরামর্শ।